বাড়ল জেট ফুয়েলের দাম
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১
বাড়ল জেট ফুয়েলের দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল) লিটারে কয়েক পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪.৯৩ টাকা থেকে বাড়িয়ে ১৯ পয়সা বাড়িয়ে ৯৫.১২ টাকা নির্ধারণ কা হয়েছে। তবে আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬২ সেন্ট অপরিবর্তিত রাখা হয়েছে।


রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।ঘোষিত দর রাত ১২টা থেকে কার‌্যকর হবে।


২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর‌্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে।


বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মে. টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মে. টন হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com