
দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেছেন, ‘ভোটের নিরাপত্তায় নৌ বাহিনী এবং বিমান বাহিনীর হেলিকাপ্টার জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
নৌবাহিনী প্রধান বলেন, ‘একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগীতা করা হবে। ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার কাজ করবে নৌ বাহিনী।’
এ জন্য গণমাধ্যমকেও দায়িত্বশীলতার সঙ্গে সহযোগীতার আহ্বান জানান নৌবাহিনী প্রধান।
এরআগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোট কেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছাসহ বিভিন্ন বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]