পল্লবীতে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭
পল্লবীতে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্লবীতে বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫), তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com