শিরোনাম
স্থান-কাল-পাত্র জ্ঞান!
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১
স্থান-কাল-পাত্র জ্ঞান!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্থান কাল পাত্রভেদে সাংবাদিকদের প্রশ্ন করার কথা বলা হচ্ছে। আমিও এটা মেনে চলার কথা বলি। নিশ্চয়ই আইসিইউতে গিয়ে কোনো রোগীকে আপনার রোগটা কী এই প্রশ্ন করাকে সমর্থন করবো না। নিশ্চয়ই আমি সদ্য সন্তানহারা মাকে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়াকে সমর্থন করবো না।


নিশ্চয়ই হিমালয় জয় করে আসামাত্রই কাউকে প্রশ্ন করবো না আপনি জামাতি কিনা। নিশ্চয়ই আমি কারো কুলখানিতে গিয়ে কোনো রাজনীতিবিদের কাছে জানতে চাইবো না মুক্তিযুদ্ধে আপনার বয়স কতো ছিল? আমরা মাঝে মাঝে এমনসব কাণ্ড ঘটাই বটে! কিনতু শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদীতে কোনো মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদনের সময় অবশ্যই জানতে চাইবো আপনার দুপাশে বুদ্ধিজীবী হত্যাকারীদের দেখা যাচ্ছে কেন? কারণ আমি মনে করি ওই প্রশ্নের জন্য ওটাই প্রকৃত স্থান-কাল-পাত্র। এ প্রশ্ন করাটাই আমার কাজ। উত্তর দেয়া না দেয়া আপনার অধিকার।


যতোদিন শহীদ বুদ্ধিজীবী দিবস থাকবে, যতোদিন হত্যাকারীরা আশ্রয়-প্রশ্রয় পাবে, ততোদিন এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবো।


জায়েদুল আহসান পিন্টুর ফেসবুক থেকে


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com