শিরোনাম
আবারও বোল্ড বিদ্যা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৪:৫৮
আবারও বোল্ড বিদ্যা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। কেবলমাত্র বলিউড নয়, তামিল-তেলুগুসহ নানা ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এমনকি বাংলা ছবিতেও দেখা গেছে তাকে। সাহসী চরিত্রে অভিনয় করে বারবার জিতে নিয়েছেন দর্শকের মন।


‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে দর্শকের রাতের ঘুম উড়িয়েছিলেন বিদ্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিদ্যা বালানের একটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি চেয়ারের ওপর বসে আছেন তিনি। এক হাতে ধরে আছেন কফি কাপ, চোখে সানগ্লাস। তবে সবচেয়ে বড় কথা হলো তার শরীরে নেই পোশাকের সুতাটুকু। কেবলমাত্র পেপার দিয়েই তিনি ঢেকেছেন সর্বাঙ্গ। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তার এ বোল্ড ছবি। অভিনেত্রীকে এভাবে দেখে রাতের ঘুম পড়ে গিয়েছে হাজারো ভক্তের।


এই ছবি প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল। অভিনেত্রীর এই ছবি তুলেছেন বিশিষ্ট ফ্যাশন এবং সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রাতনানী।


একজন লিখেছেন, পুরো আগুন। অন্যজন লিখেছেন, ডার্টি পিকচার-টু।


বর্তমানে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এই বিদ্যা বালান। নিখিল আদবানীর পরিচালনায় ‘চাঁদ ভাই’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমায় মুখ্য চরিত্রে ধরা দেবেন তিনি। যদিও বেশ কিছুদিন বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। শেষবার তাকে দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবি ‘জলসা’তে।


বিবার্তা/জবা


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com