
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে শনিবার (৩১ অক্টোবর)। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন। এ ছাড়া অনলাইনেও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।
সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এসএমএসের পাশাপাশি অনলাইনে দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো-
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। পরে ডাউনলোড করা ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা যাবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি ফলাফল জানতে পারবেন।
এদিকে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]