জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের আয়োজনে ‘এসএফএল সম্বাদ’ অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৩৭
জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের আয়োজনে ‘এসএফএল সম্বাদ’ অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কৌতূহলী তরুণদের অংশগ্রহণ, অর্থবহ আলোচনা ও লিবার্টি চেতনার মুখরতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘এসএফএল সম্বাদ’।


বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সরকার ও রাজনীতি বিভাগের একটি কক্ষে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ আয়োজন করে ‘এসএফএল সম্বাদ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান। এতে ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ফারজানা তায়্যিবা।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ কামরুজ্জামানের আলোচনা। তিনি লিবার্টি বা ব্যক্তিস্বাধীনতার ধারণা, এর গুরুত্ব এবং সমাজে এর ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।


আলোচনায় বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে লিবার্টির ধারণাকে যুক্ত করে ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রাসঙ্গিক আর্টিকেল ও ধারণা সহজভাবে উপস্থাপন করেন। এতে শিক্ষার্থীরা স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার ও সমাজে লিবার্টির বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভের সুযোগ পান।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি, প্রশ্ন ও মতামত বিনিময় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। স্বাধীনতা, অধিকার ও মুক্তচিন্তার মতো বিষয় নিয়ে তরুণদের আগ্রহও এতে ফুটে ওঠে।


আয়োজকদের মতে, ‘এসএফএল সম্বাদ’-এর মতো আয়োজন তরুণদের মধ্যে মুক্ত আলোচনা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার ধারণা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও তরুণদের জন্য এমন আরও অর্থবহ ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ।


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com