
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও, ২০ জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭ জনের শাস্তি বহাল রাখা হয়।
মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, আজীবন বহিষ্কৃত ২১ ছাত্রলীগ নেতা পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে চূড়ান্তভাবে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ জনের শাস্তি কমিয়ে ২ বছর এবং ৫ জনের শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে।
এ ছাড়া ২ বছরের শাস্তিপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৬ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সনদ বাতিল হওয়া ১২ জন আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে ১ বছরের এবং ৩ জনকে ২ বছরের শাস্তি দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় আবেদনগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবার্তা/স্বাতী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]