জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামি গ্রেফতারের দাবিতে জাকসুর বিক্ষোভ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:৩১
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামি গ্রেফতারের দাবিতে জাকসুর বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।


সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে জাকসু নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন হল সংসদের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ১০ মিনিটের জন্য প্রতীকীভাবে অবরোধ করা হয়।


জাকসু এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন, শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের ভিপি মো. সিফাতুল্লাহ এবং বেগম সুফিয়া কামাল হল সংসদের জিএস রুবিনা জাহান তিথী।


বক্তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিরাপত্তা দায়িত্বে অবহেলার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।


এসময় জাকসু নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


বিবার্তা/স্বাতী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com