
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার দাবি এবং নিরাপত্তা ঘাটতির দায়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণার অংশ হিসেবে রবিার (১৭ মে) সকাল ১০টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।
এসময় তারা সেখানে অবস্থান নেন এবং প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বে ব্যর্থতার অভিযোগ তোলেন।
ধর্ষণচেষ্টার ঘটনার পর গত ৫দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন জাবি শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত এখনো গ্রেফতার না হওয়ায় তাদের আন্দোলন চলছে। এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে প্রশাসনকে হুশিয়ার দিয়েছেন জাকসু নেতারাও।
শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]