
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর প্রক্টরের পদত্যাগ চেয়ে নতুন করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২ টার দিকে ছাত্রীদের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা । মিছিল ছাত্রীদের হল ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের জোর দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দিলেও তা করতে ব্যর্থ হয়েছে। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি তাদের। এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। এছাড়া তারা উপাচার্যের সামনে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি জানান। এদিকে সকাল দশটার দিকে শিক্ষার্থীরা প্রক্টরের অফিসে তার পদত্যাগ চেয়ে তালা ঝুলিয়ে দেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]