
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সাভার ও নবীনগর-আশুলিয়া এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসেও একই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৭টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]