ছাত্রশক্তির উদ্যোগে জাবিতে আহনাফ তাহমিদ খান রাইয়ানের জন্য দোয়া
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:১৩
ছাত্রশক্তির উদ্যোগে জাবিতে আহনাফ তাহমিদ খান রাইয়ানের জন্য দোয়া
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসডুবি দুর্ঘটনায় নিহত অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহনাফ তাহমিদ খান রাইয়ানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রশক্তি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, রাইয়ান শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন একজন দায়িত্বশীল সংগঠক ও প্রাণবন্ত মানুষ। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।


উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দ ফেরীঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ডুবি দুর্ঘটনায় আহনাফ তাহমিদ খান রাইয়ান নিহত হন।


বিবার্তা/সামিয়া/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com