
জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে নাদিয়া রহমান অন্বেষা দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১৫ মার্চ) জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তানভীর আহমেদ শিহাব এবং সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিয়াজুল ইসলাম রিয়াজকে।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, প্রেস ও মিডিয়া সম্পাদক মাসুদুল আনোয়ার মাহি এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে মো. মোমিনুল ইসলাম শাওনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক মো. রিফাত রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব নাহিদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্কবিষয়ক সম্পাদক সাদাত ইবনে ইসলাম, পাঠচক্র ও গ্রন্থাগারবিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ নাঈম এবং কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোবাস্বের তালুকদার তাসিন মনোনীত হয়েছেন। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কামরুন্নাহার সেতু ও হাসিবুর রহমান।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]