জাবিতে র‍্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:৩৪
জাবিতে র‍্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।


রবিবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‍্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।


র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।


বিবার্তা/সামিয়া/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com