কথা বলতে বাসায় ডেকে জাবি শিক্ষার্থীকে ধর্ষণ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪
কথা বলতে বাসায় ডেকে জাবি শিক্ষার্থীকে ধর্ষণ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারীশিক্ষার্থীকে বাসায় নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের তারিকুল ইসলামের বিরুদ্ধে।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে।সকালে তথ্যটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। তিনি বলেন, আসামিকে আটকে অভিযান চলছে।


ওসি বলেন, ‘৯৯৯ নম্বরে কল পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। পরে তিনি বাদী হয়ে মামলা করলে আমরা তা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে ধর্ষণ ও মারধরের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলমান।’


এর আগে মঙ্গলবার পুলিশ ৯৯৯-এ কল পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়। সেখানে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন।


ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, প্রাক্তন ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে ভেঙে যায়। তবে মঙ্গলবার ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে অশোভন আচরণ করেন। একপর্যায়ে ওই ছাত্র কথা বলার জন্যবাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে তাকে ব্ল্যাকমেল করেন। পরে ওই ছাত্রের বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে তাকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্রাক্তন ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯-এ কল দিয়ে জানালেন পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।


বিবাতা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com