শিরোনাম
উট বলেছে, জিতবে ব্রাজিল
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৬:৩০
উট বলেছে, জিতবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিল ভক্তদের ‘টেনশন’ কমাতে এবার এগিয়ে এসেছেন একজন জ্যোতিষী। না কোনো মানুষ নয়, উট শাহিনের ভবিষ্যদ্বাণী আজকের খেলায় জিতবে ব্রাজিল।


সম্প্রতি কয়েকটি ম্যাচে কার তার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। এবার ব্রাজিল-মেক্সিকো ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এই উট। ম্যাচে জিতবে ৫ বারের চ্যাম্পিয়নরা ব্রাজিল।


ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী।


এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে। এর আগে পল নামে একটি অক্টোপাস বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে খ্যাতি কুড়িয়েছিল। তবে পল মাত্র ৮টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল। যার প্রতিটিই মিলেছিল।


এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে।


এবার পালা ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com