শিরোনাম
টসে হেরে ব্যাটিংয়ে সাকিবরা
প্রকাশ : ২৭ মে ২০১৮, ২০:০৪
টসে হেরে ব্যাটিংয়ে সাকিবরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএলের ফাইনাল ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।


রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে চেন্নাইয়ের মুখোমুখি সাকিবদের হায়দরাবাদ।


আইপিএলে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়ার হাতছানি চেন্নাই সুপার কিংসের সামনে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। তবে বাংলাদেশের দর্শকদের কাছে সব ছাপিয়ে আইপিএল ফাইনালের মূল আকর্ষণ সাকিব আল হাসান।


বাংলাদেশের এই অলরাউন্ডারের সামনে আজ তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। এর আগে কলকাতা নাইটরাইডার্সের হয়ে দু’বার ফাইনালে খেলে দু’বারই চ্যাম্পিয়ন হয়েছেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com