শিরোনাম
অগ্রযাত্রার চিত্র প্রচারে নান্দনিক পোস্টার 'মোদের আশা'
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০
অগ্রযাত্রার চিত্র প্রচারে নান্দনিক পোস্টার 'মোদের আশা'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের অগ্রযাত্রার চিত্র সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উন্মোচন করা হলো নান্দনিক একটি পোস্টার- 'মোদের আশা'। মঙ্গলবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংসদ সদস্য কবি কাজী রোজী এটি উন্মোচন করেন।


আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত পোস্টারটি দেশজুড়ে প্রচার করা হবে।


দেশ গড়ায় যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আরেফিন মোল্লাকে ‘যুববন্ধু সম্মাননা-২০১৮’ প্রদান করা হয়।



সামাজিক সংগঠন ‘মানবিক পদক্ষেপ’ এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা লেখক আসলাম সানী। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রুবেল শঙ্কর।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com