শিরোনাম
‘এস.কে সিনহা গায়ের জ্বালা থেকেই বই লিখেছেন’
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৫
‘এস.কে সিনহা গায়ের জ্বালা থেকেই বই লিখেছেন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গায়ের জ্বালা থেকেই ‘অ্যা ব্রোকেন ড্রিম’ নামে বইটি লিখেছেন এবং বইকে পরাজিত লোকের হা-হুতাশ উল্লেখ করেছেন আইনমন্ত্রী।


আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, বাংলার জনগণ এখন এসবে সাড়া দেবে না, জনগণ এখন উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই তারা নৌকা মার্কায় ভোট দেবে।


যারা এস.কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।


এ সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com