শিরোনাম
খড়খড়ী বাজারে আইবিবিএল এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১৭:২৩
খড়খড়ী বাজারে আইবিবিএল এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র রাজশাহী জেলার বোয়ালিয়া থানার খড়খড়ী বাজারের শাহ মুখদুম মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাসে সম্প্রতি উদ্বোধন করা হয়।


ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মাহবুব আলম।


স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখাপ্রধান মুহাম্মাদ নুরুল করিম। অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট ও মেসার্স জামান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান ধন্যবাদ জ্ঞাপন করেন।


স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com