শিরোনাম
সায়েদাবাদে ধর্ষক সন্দেহে দুই তরুণকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১২:৪২
সায়েদাবাদে ধর্ষক সন্দেহে দুই তরুণকে পিটিয়ে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সায়েদাবাদ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দুই তরুণে নাম সাঈদ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)।


১৪ আগস্ট, বুধবার বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


জানা গেছে, সকালে সায়েদাবাদ এলাকায় গণধর্ষণের শিকার হয় এক নারী। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয় এবং উৎসুক জনতা তিনজনকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, আরেকজনের খোঁজ জানা যায়নি। বর্তমানে ভুক্তভোগী ওই নারী সেনাবাহিনীর হেফাজতে আছেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত দুই জনের মধ্যে একজন কবির হোসেনের ছেলে সাঈদ আরাফাত শরীফ। আরেকজন যাত্রাবাড়ী থানার ধনপুরের বউবাজার এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাইদুল ইসলাম ইয়াসিন। সে কুতুবখালী মাহমুদুল হাসান মাদরাসার মেশকাত শরীফের ছাত্র ছিল। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com