শিরোনাম
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:১২
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মালবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে বগিটি লাইনচ্যুত হয়।


শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বক্কুর সিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনুচ্যত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com