শিরোনাম
পোশাক কারখানায় বাসা বেধেছে কয়েক হাজার চড়ুই
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬
পোশাক কারখানায় বাসা বেধেছে কয়েক হাজার চড়ুই
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার গাছে বাসা বেধেছে কয়েক হাজার চড়ুই পাখি। প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে শ্রমিকদের কাজে যেন ব্যাপক উৎসাহ বাড়াচ্ছে। ছোট ছোট এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে গোটা পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের যেন বাড়তি আনন্দ দিচ্ছে।


উপজেলার ধামরাইর ঢুলিভিটা এলাকায় এক’শ ভাগ গ্রিন তৈরি পোশাক কারখানা স্নোটেক্স আউটওয়ার লিমিটেড কারখানার একটি গাছে বাসা বেধে এমন কয়েক হাজার চড়ুই পাখি।


কারখানাটির কর্মকর্তা জয়দুল বলেন, কারখানাটির ভিতরে মূল প্রবেশ পথে একটি বড় গেইট ফুলের গাছে হঠাৎ করে কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে। পরে ধীরে ধীরে আরো অনেক পাখি আসে। পরে কারখানা কর্তৃপক্ষ পাখি গুলো রক্ষায় সেখানে গাছে অনেক বাসা তৈরি করে দেন। পরে ধীরে ধীরে পাখি গুলো সেখানে স্থায়ী হিসেবে বাসা বাধে। বিলুপ্তির পথে এই পাখি গুলো রক্ষায় কারখানা কর্তৃপক্ষ নানা পদক্ষেপ হাতে নেওয়ার পাশাপাশি সেখানে কয়েকশ পেঁপের গাছ রোপণ করা হয়েছে। রোপণ করা গাছের পেঁপে খেয়ে ক্ষুধা মেটাচ্ছে পাখি গুলো।


তিনি আরও বলেন,পাখি গুলো শ্রমিকদের মত তাদের অনেক আপন হয়ে গেছে। প্রতিদিন পাখিগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি কারখানা ছুটির পরে কিচিরমিচির শব্দ যেন শ্রমিকদের ক্লান্তি ভুলিয়ে দেন।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com