শিরোনাম
দৌলতদিয়া ৭নং ফেরিঘাট বন্ধ ঘোষণা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২২
দৌলতদিয়া ৭নং ফেরিঘাট বন্ধ ঘোষণা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান পল্টনে আটকে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ৭নং ফেরিঘাট বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।


২১ ডিসেম্বর, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কার্ভাড ভ্যান (ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যায়। তবে কোন নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি।


স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিতে উঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এই ঘাটে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। ইতিপূর্বেও অনেক গাড়ি ফেরিতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। সময় মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলেও জানান চালকরা।


নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান ট্রাকের চালক ফিরোজ জানান, আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেগেছে। আমার গাড়ির সামনে একটি মাইক্রো গাড়ি ছিল। ঐ গাড়িটি সামনে আগানোর পর আমি ব্রেকে থেকে পা উঠিয়ে সামনে আগানোর পর থেকেই আমার ব্রেক আর কাজ করে নাই। সোজা গিয়ে পল্টনে আটকে যায়। হঠাৎ করে এ দুর্ঘটনা হয়েছে বলেও বলেন তিনি।


বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশে পল্টনে আটকে যায়। গাড়িটি যেন নদীতে পড়ে না যায় এবং সম্পদের যেন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোনো নিখোঁজ নাই। জীবনহানির কোন বিষয় নাই। আমাদের উদ্ধার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান আছে।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com