শিরোনাম
সিংড়ায় বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
সিংড়ায় বাস চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর সিংড়া মহাসড়কে সিংড়া বাসচাপায় রাসেদ (৬০) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছে এবং নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- নিঙ্গইন নতুনপাড়া গ্রামের সিরাজ সরকার (৬৫), নিঙ্গইন আদর্শ গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও একই এলাকার আন্জুমান আরা।


৬ ডিসেম্বর, শুক্রবার বিকেল চারটায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বালুভরা এলাকায় এ ঘটনা ঘটে।


নাটোর থেকে বগুড়াগামী রোদেলা পরিবহন নামে একটি বাসে পিষ্ট হন। রাসেদ পৌর এলাকার নিঙ্গইন গ্রামের মৃত আব্বাসের ছেলে।


সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, নিহত ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয় এবং আহতদের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বিবার্তা/রাজু/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com