শিরোনাম
চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।


এর আগে রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক।


তিনি বলেন, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com