শিরোনাম
দৌলতপুরে নতুন ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর যোগদান
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
দৌলতপুরে নতুন ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর যোগদান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করেছেন।


১০ নভেম্বর, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন।


এর আগে তিনি কুমিল্লার জেলার লাকসাম উপজেলায় কর্মরত ছিলেন। বদলি সূত্রে মো. আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরিশাল জেলায় বদলি হওয়ায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য হয়।


শূন্য পদে মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করলে দায়িত্ব বুঝে দেন পদোন্নতি পেয়ে বদলি হওয়া মো. ওবায়দুল্লাহ। দৌলতপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর বাড়ি পাশ্বর্বর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com