শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় মোহন মিয়া (২৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


৬ নভেম্বর, বুধবার সকালে আখাউড়া উপজেলার তারাগন গ্রামের অপি মিয়ার নব-নির্মিত দুচালা টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে তারাগন গ্রামের সফিকুল ইসলামের ছেলে।


এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম জানান, সকালে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে বাকি জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com