শিরোনাম
টাঙ্গাইলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কমিটি গঠন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৫০
টাঙ্গাইলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের কমিটি গঠন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনে আগামী তিন বছরের জন্য রুহুল আমিনকে সভাপতি ও মোহাম্মদ খালেকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


৩ নভেম্বর, রবিবার কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন দেয়া হয়।


এর আগে শনিবার (২ নভেম্বর) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মোকাদ্দছ আলী খান, আব্দুল মালেক খান, যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মামুন, অর্থ সম্পাদক ফারহানুল কবির, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদৎ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল করিম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, মহিলা সম্পাদক নিপা আক্তার, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরোয়ার হোসাইন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন।


বিবার্তা/বাবু/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com