শিরোনাম
নাজিরপুরে দুই ক্লিনিকে অভিযান, ১ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৮:৫৮
নাজিরপুরে দুই ক্লিনিকে অভিযান, ১ লাখ  টাকা জরিমানা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অব্যবস্থাপনার দায়ে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে দুইটি বেসরকারি ক্লিনিকে ১ লাখ টাকা জনিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


২৪ আগস্ট, শ‌নিবার আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।


ডিউটি ডক্টর না থাকায় উপ‌জেলার চৌঠাইমহল বাসস্ট‌্যান্ড সংলগ্ন না‌জিরপুর মে‌ডি‌কেয়ার সার্জিক‌্যাল ক্লি‌নিক‌কে ৫০ হাজার অপর‌দি‌কে না‌জিরপুর সদ‌রে অব‌স্থিত সা‌র্জিক‌্যাল ক্লি‌নিক‌কে অব্যবস্থাপনা ও ডিউটি ডাক্তার না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মো. ম‌শিউর রহমান।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, দুই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক থাকার কথা থাকলেও তা পাওয়া যায় নাই। এছাড়া বিভিন্ন অব‌্যবস্থাপানার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com