শিরোনাম
ফেনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ঘাতক স্বামী
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৫:৪৪
ফেনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ঘাতক স্বামী
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর স্বেচ্ছায় থানায় হাজির হয়েছেন আলী আক্কাস রনি (২৬) নামে এক ঘাতক স্বামী।


১২ জুন, বুধবার সোনাগাজী পৌর এলাকার শেখ পাড়ায় এ ঘটনাটি ঘটে।


নিহত সীন মিয়া খুশবু (২৪) ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্যম জয়নগর এলাকার শাহীন মিয়ার মেয়ে। ঘাতক আলী আক্কাছ রনিও একই গ্রামের মো. রতনের ছেলে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা দুজন প্রেমের টানে নিজ নিজ স্বজনদের ছেড়ে পালিয়ে বিয়ে করে সোনাগাজীতে এসে স্থানীয় পৌর এলাকার মৌলভী আলমগিরের বাসা ভাড়া নিয়ে সংসার করছিলেন।


সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসায় একতলা ভবনের উত্তর পাশের কক্ষ থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে। নিহতের মাথায় ও দুই হাত এবং বাহুতে দায়ের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
এঘটনায় মামলা ও ঘাতক আলী আক্কাছকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com