শিরোনাম
বেইলি রোডে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:৫৪
বেইলি রোডে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন ঘণ্টা পর থামলো রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের আগুন। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেছেন, 'আমরা ভেতরে তল্লাশি করছি। আটকে পড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয় নাই। আগুন নিয়ন্ত্রণে তারপরও ভেতরে ধোঁয়া আছে। আমরা যতজন পারছি উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।'


এদিকে ভবন থেকে এ পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এর আগে ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের এই রেস্টুরেন্টটিতে আগুন লাগে।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com