শিরোনাম
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচেই নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে নেমেছে চট্টগ্রাম যেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


হোমগ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠায় বন্দর নগরীর দলটির অধিনায়ক শুভাগত হোম। আর ব্যাট হাতে শুরুতেই ঝড় তোলেন লিটন দাস। টাইগার এই ব্যাটারের ৬০ রানের ঝড়ো ইনিংসের পর উইল জ্যাকসের দুর্দান্ত সেঞ্চুরি আর শেষদিকে মঈন আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের পাহাড় গড়েছে কুমিল্লা। বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।


টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ কুমিল্লাকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন লিটন দাস। এবারের আসরে টাইগার এই ব্যাটার রান খরায় ভুগলেও আজ হেসেছে তাঁর ব্যাট। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হয়েছিলেন তিনি। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার উইল জ্যাকস।


ওপেনিং জুটিতে লিটন-জ্যাকস মিলে আজ তুলেছেন ৮ ওভারে ৮৬ রান যার ৬০ রানই করেছেন লিটন। ২৬ বলে অর্ধ-শতক ছোঁয়া লিটন আজ আউট হয়েছেন ৩১ বলে ৬০ রান করে, ৯ চারের সঙ্গে ৩ ছয়ে ঝড়ো এই ইনিংস খেলেন তিনি। এদিকে লিটন ফেরার পরের বলেই আউট হন তাওহীদ হৃদয়। এরপর ব্রুক গেস্টও দলের হাল ধর‍তে পারেননি।


ফলে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা। তবে কুমিল্লাকে এই বিপর্যয় থেকে টেনে তুলেছেন জ্যাকস এবং মঈন আলী। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ৫৩ বলে করেছেন ১২৮ রান। এ দুজন মিলে আবার চট্টগ্রামের বোলারদের চড়াও হলে ফের বাড়তে থাকে কুমিল্লার সংগ্রহ।


দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ২৪ বলে ২ চার আর ৫ ছয়ে ৫৩ রানের ইনিংস খেলেন মঈন। ওদিকে ঝড়ো ব্যাটিংয়ে অপরপ্রান্তে শতক হাঁকান ওপেনার জ্যাকস। এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি এটি। কুমিল্লার ইনিংস শেষ হওয়ার আগে ৫৩ বলে ৫ চার আর ১০ ছয়ে ১০৮ রান করেন জ্যাকস। এ দুজনের অপরাজিত ইনিংসের সুবাদেই ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের সংগ্রহ গড়ে কুমিল্লা।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com