শিরোনাম
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্ট: পাকিস্তানকে ১৩৭ লক্ষ্য দিল বাংলাদেশ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্ট: পাকিস্তানকে ১৩৭ লক্ষ্য দিল বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ টুর্নামেন্টের শুরুটা দাপুটে ছিল বাংলাদেশের মেয়েদের। এবার তা ধরের রাখার পালা।


২৭ জানুয়ারি, শনিবার বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেখানে আগে ব্যাট করতে নেমে সুমাইয়া-তনির ব্যাটিং নৈপুণ্যে ১৩৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।


কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এদিনও টসে জিতেন বাংলাদেশ নারী যুবা দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে আগের দিনের বোলিংয়ের বদলে এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।


নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। ২৪ বলে ৪ চারে ৩২ রান করেন অধিনায়ক সুমাইয়া। এছাড়াও অরবিন তনি করেন ৩১ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪ রান।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন আনোশা নাসির।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com