শিরোনাম
লন্ডনে ফিরে গেলেন কোকোর স্ত্রী শর্মিলা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:১৪
লন্ডনে ফিরে গেলেন কোকোর স্ত্রী শর্মিলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে ঢাকায় আসেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। প্রায় তিন মাস ঢাকায় অবস্থানের পর যুক্তরাজ্যে ফিরে গেছেন তিনি।


রবিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সোমবার (১৭ জানুয়ারি) শাহজালাল বিমান বন্দরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।


সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, রবিবার সন্ধ্যায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন গেছেন।


এর আগে গত বছরের (২০২১) ২৫ অক্টোবর লন্ডন থেকে ঢাকা আসেন শর্মিলা রহমান। এতদিন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করছিলেন।


উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন। তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন।
২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।


বিবার্তা/জাহিদ বিপ্লব/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com