শিরোনাম
৪ জানুয়ারি সমাবেশের সিদ্ধান্ত নেয়নি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭
৪ জানুয়ারি সমাবেশের সিদ্ধান্ত নেয়নি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আগামী ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রদান বা সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছে সংগঠনটি।


২৮ ডিসেম্বর, শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচারিত ও শেয়ার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা প্রদান বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান প্রতিপালন করে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com