শিরোনাম
প্রয়োজনে দুর্নীতিবাজদের চাকরিচ্যুত করা হবে, বিজিবি'র প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৫
প্রয়োজনে দুর্নীতিবাজদের চাকরিচ্যুত করা হবে, বিজিবি'র প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।


৭ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এসব কথা বলেন।


তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবি'র মূল দায়িত্ব। তিনি এ সময় বিজিবি'কে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।


ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব।


অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী-সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com