শিরোনাম
এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি শাহ আলম
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২০:০০
এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি শাহ আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ডিআইজি মো. শাহ আলমকে।


তিনি এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।


এর আগে তিনি বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


১৩ আগস্ট, মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।


একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com