শিরোনাম
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৪
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।


মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে লঞ্চটির তিনতলায় আগুনের ঘটনা ঘটে। তবে এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগুনের ফোন পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বর্তমানে সদরঘাট নদীর ফায়ার স্টেশন ও পোস্তগোলা ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট কাজ করছে।


আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com