শিরোনাম
সীতাকুণ্ড
কেন্দ্র পরিদর্শন করে কমনওয়েলথ প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯:০৪
কেন্দ্র পরিদর্শন করে কমনওয়েলথ প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে কমনওয়েলথের প্রতিনিধিদল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামের কমনওয়েলথের দুজন প্রতিনিধি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র এবং বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুটি কেন্দ্র পরিদর্শন করেন।


রবিবার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন তারা।


এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম দুটি কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে ঘুরে তাদের দেখান এবং ভোট প্রয়োগের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করেন।


সীতাকুণ্ড ডিগ্রি কলেজে পরিদর্শন শেষে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে প্রতিনিধিদল। তবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের বিভিন্ন বুথ তারা ঘুরে ঘুরে করেন। এসময় তারা সন্তোষ প্রকাশ করেন। তবে কয়েকটি বুথে এজেন্ট দেখতে না পেয়ে এ বিষয়ে জিজ্ঞেস করেন তারা।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com