শিরোনাম
চিকেন চাপ তৈরির রেসিপি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৭
চিকেন চাপ তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিকেনের যে কোনো পদই খেতে মজাদার। এর মধ্যে জনপ্রিয় এক পদ হলো চিকেন চাপ। এটি খেতেই অনেকেই বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় জমান। লুচির সঙ্গে কিংবা শুধু চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা।


চিকেন চাপ বানাতে খুব একটা নতুন কোনো উপকরণ লাগে না। ঘরে থাকা কয়েকটি উপকরণেই তৈরি করতে পারবেন রেস্তোরাঁর মতো চিকেন চাপ। রইলো রেসিপি-


উপকরণ


১. আদা বাটা ১ টেবিল চামচ
২. রসুন বাটা ১ টেবিল চামচ
৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. বিটলবণ ১ চা চামচ
৬. চাপের মসলা ২ টেবিল চামচ
৭. বেসন আধা কাপ
৮. পানি ১ কাপ
৯. তেল ভাজার জন্য ও
১০. মুরগির বুকের মাংস ৪ পিস।


প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংস পাতলা করে ২-৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।


এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪-৫ ঘণ্টা।


এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com