শিরোনাম
আন্দোলনকারীদের ওপর গুলি করা বন্ধের রিট খারিজ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১২:২৭
আন্দোলনকারীদের ওপর গুলি করা বন্ধের রিট খারিজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করেন।


আন্দোলনের নামে কেউ আইন ভঙ্গ করলে পুলিশকে বিধান মেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


এর আগে, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা কোটাবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়। এ রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন প্রীতম ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা লিপি।


৩১ জুলাই রিটটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন। যে কারণে বুধ ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com