দুর্নীতি করে কেউ পার পাবে না: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ২০ মে ২০২৬, ২২:২৯
দুর্নীতি করে কেউ পার পাবে না: সমাজকল্যাণমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতি করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।


বুধবার (২০ মে) সকালে সাভারের পশিচম ব্যাংকটাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।


এসময় মন্ত্রী বলেন, প্রকল্প দুর্নীতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি করে কেউ পার পাবে না, এই প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল মামুন যদি দুর্নীতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।


এদিকে প্রকল্প পরিচালকের দুর্নীতির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে প্রকল্প পরিচালক তাৎক্ষণিকভাবে মিটিংয়ে অংশগ্রহণ না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যান।


এসময় সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com