শিরোনাম
হায়রে শো-অফের রাজনীতি!
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০৪
হায়রে শো-অফের রাজনীতি!
প্রতীকী ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আচ্ছা, তোমরা যারা নিয়মিত ভাইয়ের সাথে আর ভাইয়ের নিত্য নতুন ছবি ফেসবুকে প্রোফাইল-কভার দাও, তারা কি বাবা-মায়ের ছবি কোনদিন দিয়েছো? কতবার দিয়েছো?


প্রয়োজন ফুরালে আর ভাইদের দেখা পাবে না, ফোন ধরবে না, সিস্টেমে এড়িয়ে যাবে! দুঃসময়ে অধিকাংশ ক্ষেত্রেই ভাইদের পাশে পাবে না, হয় তো তাদের কাছে তুমি স্রেফ প্রটোকল বহর বা মিছিলের আর একটা মাথা মাত্র!


কিন্তু তোমার বিপদে বাবা চিন্তায় বিনিদ্র রাত কাটাবে, মা জায়নামাজ পেতে চোখ ভিজিয়ে দোয়া করবে। নিঃস্বার্থভাবেই তোমার প্রয়োজন তাদের কাছে আমৃত্যু।


শো-অফের রাজনীতিতে ভাইকে খুশী করতে ফেসবুকে ভাইয়ের ছবিটা থাক। তবে মনের চিত্রপটে বাবা-মা'র ছবিটাই শ্রদ্ধা-ভালোবাসার ফ্রেমে পরম যত্নে রেখো।


গোলাম রাব্বানীর ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com