শিরোনাম
এবার মেয়ের মা হলেন পরীমনি
প্রকাশ : ০৯ মে ২০২৪, ২০:১৭
এবার মেয়ের মা হলেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাতৃদিবসের ঠিক আগে সুখবর দিলেন চিত্রনায়িকা পরীমনি। ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে পরীমণির কোলজুড়ে। ছেলের বয়স এখনও ২ পূর্ণ হয়নি, তার আগেই কন্যা সন্তানের মা হলেন তিনি।


বিষয়টি নিশ্চিত করে পরী বলেন, ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।


প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন এই নায়িকা। রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙা নিয়ে কম জলঘোলা হয়নি। ছেলে পদ্মর বয়স তখনও একও পূর্ণ হয়নি, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরীমনি। তারপর নায়িকার জীবনে বয়ে গিয়েছে বড় ঝড়।


নিজের একমাত্র অভিভাবক নানুকে হারিয়ে শুধু ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হল আরও এক ফুটফুটে প্রাণ। পরীমনি এবার কন্যা সন্তানের মা হলেন। মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। সাফিরা সুলতানা প্রিয়ম। বয়স সবে ৬ দিন।


তবে কন্যা সন্তানের জন্ম দেননি পরীমনি, দত্তক নিয়েছেন। সবরকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরীমনি।


দত্তক নেয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।


সন্তান নেয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে এক দিকে ছেলে আর এক দিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।


ঢাকাই ছবির এই চিত্রনায়িকা ‘গুণিন’ ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। তাদের ঘরে আসে রাজ্য। বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা। আপতত ‘রঙ্গিলা কিতাব’-এর কাজ সারছেন তিনি, এরপর ‘প্রীতিলতা’র বাকি শ্যুটিং শেষ করতে ওজন ঝরাতে হবে নায়িকাকে। খুব শীঘ্রই টলিউডেও ডেবিউ করতে চলেছেন পরীমনি। সোহম ও মধুমিতার সঙ্গে ‘ফেলু বক্সী’ সিনেমায় দেখা যাবে তাকে। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিং।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com