শিরোনাম
বেরোবিতে
‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক এক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক এক্টিভেশন প্রোগ্রাম ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের অধীনে বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) এই কর্মশালার আয়োজন করে।


প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।


তিনি বলেন, বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। এটি মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও ডিজিটাল স্কিলস বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে, যা এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।


কর্মশালায় সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) এর পরিচালক প্রফেসর ড. মো. মিজানুল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ইডিজিই প্রকল্পের ম্যানেজার ড. মো. মাজহারুল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম এবং নার্ড ক্যাসেল লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও জহিরুল আলম তাইমুন।


এছাড়া এ কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/সোলাইমান/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com