শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাসে ১ম মেধা তালিকা এবং অপেক্ষমানদের ভর্তি তথ্য
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাসে ১ম মেধা তালিকা এবং অপেক্ষমানদের ভর্তি তথ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়সমূহের ১ম মেধা তালিকায় উত্তীর্ণ যে সকল আবেদনকারীগণ এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তারা ২ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি ফি জমা দিতে পারবে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাছাড়া ১ম অপেক্ষমান তালিকায় অন্তর্ভূক্ত সংশ্লিষ্ট বিষয়সমূহের সকল আবেদনকারীর সাক্ষাৎকার আগামী ০৯ সেপ্টম্বর ২০২৪ তারিখ সকাল ১০টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীগণ ১০ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড এবং ১০ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ভর্তি ফি জমা দিতে পারবে।


বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com