শিরোনাম
শাহবাগ থানার গাড়ির গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৫:৫৬
শাহবাগ থানার গাড়ির গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।


মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com