শিরোনাম
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলিতে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ৪৮ আবুল খয়রাত রোডে তারা মসজিদের পাশে একতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com